পুলিশ হত্যার ঘটনা খতিয়ে দেখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
উত্তরদক্ষিণ । সোমবার, ১০ জুন, ২০২৪, আপডেট ১৬:৪৫
পুলিশের গুলিতে পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনা খতিয়ে দেখা হবে ব জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার (১০ জুন) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীতে পুলিশের গুলিতে পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনার মূল মোটিভ কী এবং এ ধরনের ঘটনায় পুলিশ বাহিনীর কোনও গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখা হবে।
তিনি বলেন, এই হত্যাকাণ্ডটি নিয়ে অনেক প্রশ্নই সামনে আসছে। এই ঘটনায় আমরা উদ্বিগ্ন রয়েছি। এমন আচরণের কী কারণ হতে পারে! ইচ্ছাকৃত নাকি পারিবারিক ঝামেলা থেকে এমন করেছে, তা তদন্তের পর সঠিক ঘটনা জানানো যাবে।
ইউডি/এজেএস

