মন্ত্রণালয়গুলো দুর্নীতির ব্যারেজ খুলে রেখেছে: দুদক চেয়ারম্যান

মন্ত্রণালয়গুলো দুর্নীতির ব্যারেজ খুলে রেখেছে: দুদক চেয়ারম্যান

উত্তরদক্ষিণ । সোমবার, ১০ জুন, ২০২৪, আপডেট ১৯:৪৫

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, কোনো মন্ত্রণালয়ের আইন ও বিধিতে দুর্নীতি দমনের কোনো কথা বলা নেই। মন্ত্রণালয়গুলো দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। সব মন্ত্রণালয় যেন দুর্নীতির ব্যারেজ খুলে রেখেছে! মন্ত্রণালয়গুলোর আইনে দুর্নীতিবিরোধী ধারা থাকতে হবে। সোমবার (১০ জুন) দুদক মিডিয়া অ্যাওয়ার্ড-২০২০, ২০২১-এর বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‌্যাক) সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন দুদক চেয়ারম্যান।

দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি প্রমাণ করা অত্যন্ত কঠিন কাজ। দুদকের একার পক্ষে সব ধরনের দুর্নীতি দমন করা সম্ভব নয়। মন্ত্রণালয়গুলো দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। তারা ব্যবস্থা নিলে এত অভিযোগ দুদকে আসত না। তাদের পক্ষ থেকে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে দুদকে অভিযোগ কম আসবে—দুদক এটাই চায়। সব ক্ষেত্রে দুর্নীতি যেন না হয় তার জন্য প্রতিরোধ করা জরুরি। সাংবাদিকেরা যে কাজ করে, আর দুদক যে কাজ করে—এসব কাজ একে অপরের পরিপূরক। এ সময় দুদক কমিশনার মো. জহুরুল হক বলেন, সমাজে যাদের ক্ষমতা আছে, তারাই দুর্নীতি করে। আপনারা সিআইপি, ভিআইপি—যাদের সম্মান দিয়ে এগিয়ে আনতে যান, তাঁরা দুর্নীতির সঙ্গে জড়িত।

তিনি বলেন, আপনাদের লেখনীর মাধ্যমে তাঁদের মুখ উন্মোচন করতে হবে। সামাজিকভাবে তাঁদের বয়কট করতে হবে। এ ক্ষেত্রে ক্ষমতাবানদের ভয় পেলে চলবে না। কালোকে সর্বদা কালো বলতে হবে, লেখনীতে দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ থাকতে হবে।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading