পুকুরে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

পুকুরে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, আপডেট ১৫:৪৫

ময়মনসিংহের ফুলপুরে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে ওই উপজেলার রূপসী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে এই ঘটনা ঘটে। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলো- ওই এলাকার মন্নাছ আলীর মেয়ে নুসরাত (৮), রফিকুল ইসলামের মেয়ে সানিয়া (৮) ও ছেলে মেহেদী (৬)।

এ বিষয়ে রূপসী ইউনিয়নের চেয়ারম্যান শাহ সুলতান চৌধুরী বলেন, পুকুর পাড়ে খেজুর গাছ রয়েছে। ওই গাছ থেকে পড়া খেজুর পানি থেকে সংগ্রহ করতে গিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছ। এক ব্যক্তি পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় এক শিশুকে পানিতে ভাসতে দেখে পরে স্থানীয়দের নিয়ে তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading