বাংলাদেশ-নেদারল্যান্ডস লড়াইয়ে এগিয়ে যারা

বাংলাদেশ-নেদারল্যান্ডস লড়াইয়ে এগিয়ে যারা

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, আপডেট ১৬:১৫

গ্রুপপর্বে আমেরিকার অংশ চুকিয়ে, ক্যারিবিয়াতে পা রেখেছে টাইগাররা। দীর্ঘ ও ঝামেলাপূর্ণ সফরের ক্লান্তি কাটিয়ে, প্রস্তুতির জন্য মাত্র একদিন সময় পেয়েছেন শান্ত-লিটনরা। আন্ডারডগ ডাচদের বিপক্ষে নামার আগে, খেলার মধ্যে থাকা টাইগারদের অবশ্য মানসিক প্রস্তুতি বেশি গুরুত্বপূর্ণ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনেকটা জেতা ম্যাচ হেরে, যে মানসিক ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল, সুপার এইটে যেতে সেটি কাটানোর বিকল্প নেই। তাই চাপমুক্ত খেলার বাসনা টাইগারদের। কিন্তু টপ-অর্ডারের অব্যাহত ব্যর্থতা, পুরো চাপমুক্ত হতে দিচ্ছে না লাল-সবুজদের। সেন্ট ভিনসেন্টের আর্নোস ভেলে গ্রাউন্ডে খেলা শুরু হবে রাত সাড়ে আটটায়।

সেক্ষেত্রে টাইগারদের ভরসার জায়গা ঘুরেফিরে সেই বোলিং ইউনিট। তাসকিন-মোস্তাফিজ-তানজিম সাকিবের পেসের সঙ্গে রিশাদের স্পিন সেবা, আরেকবার চাইবে বাংলাদেশ। ব্যাটিংয়ে লাল-সবুজের হৃদপিণ্ড হয়ে আছে হৃদয়। আর ব্যাটের পাশাপাশি মাহমুদউল্লাহর বোলিংও হতে পারে বেশ কার্যকর।

নিজেকে হারিয়ে খুঁজে ফেরা সাকিব আল হাসানের জন্য, অনুপ্রেরণার দারুণ এক প্লাটফর্ম হতে পারে এ ম্যাচ। ২০০৯ সালে সেন্ট ভিনসেন্টেই প্রথম অধিনায়কত্ব ও সিরিজ জয়ের স্বাদ পেয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।

নেপালকে হারিয়ে ও প্রোটিয়াদের বিপক্ষে দারুণ লড়াই করে, সমীহ আদায় করে নিয়েছে নেদারল্যান্ডস। বাংলাদেশের পা ভড়কানোর স্বভাব থেকে, প্রেরণা ও সাহস যোগার করছে, এডওয়ার্ডস-মিকেরেনরা। হারানোর ভয় না থাকায়, পাওয়ার আনন্দেই চোখ লড়াকু ডাচদের।

আইসিসির সহযোগী সদস্য নেদারল্যান্ডসের বিপক্ষে পরিসংখ্যানে বেশ এগিয়ে বাংলাদেশ। টি-টোয়েন্টি ফরম্যাটে চারবারের দেখায় তিনবারই জিতেছে লাল-সবুজেরা। সবশেষ ২০২২ বিশ্বমঞ্চেও ডাচদের হারিয়েছিল সাকিব-শান্তরা। এরপরও এই ম্যাচে অঘটনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading