উইন্ডিজে টাইগারদের ঈদ উদযাপন
উত্তরদক্ষিণ । রবিবার, ১৬ জুন, ২০২৪, আপডেট ২২:৩০
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল এখন উইন্ডিজে। সেন্ট ভিনসেন্টেই আগামীকাল নেপালের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। সেই ম্যাচের আহে আজ পবিত্র ঈদুল আযহা পালন করেছে টিম টাইগার্স।
ক্রিকেটাররা ঈদের নামাজ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করেছেন। মাতৃভূমি থেকে অনেক মাইল দূরে সতীর্দের সঙ্গেই ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন তারা। সেখানে হাস্যউজ্জ্বল অবস্থায় দেখা গেছে সাকিব আল হাসান-মুস্তাফিজুর রহমানদের।
নেদারল্যান্ডসের বিপক্ষে মাচ শেষে অবশ্য সাকিব আল হাসান জানিয়েছিলেন নেপালকে হারিয়ে দেশবাসীকে ঈদের আনন্দ উপহার দিতে চান তারা। এখন দেখার বিষয় মাঠের খেলায় বাংলাদেশ দল সেটা প্রমাণ করতে পারে কি না।
ইউডি/এজেএস

