সুপার এইটে টাইগারদের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে?

সুপার এইটে টাইগারদের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে?

উত্তরদক্ষিণ । সোমবার, ১৭ জুন, ২০২৪, আপডেট ১৫:৩০

নেপালকে উড়িয়ে দিয়ে ইতোমধ্যে সুপার এইট নিশ্চিত করছে বাংলাদেশ। এই পর্বে তিনটি দলের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল।

গ্রুপপর্বের চার ম্যাচের সবগুলোতে জিতেছে প্রোটিয়ারা। বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ছাড়াও সুপার এইটে জায়গা পেয়েছে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড, দুই আয়োজক আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ।

সুপার এইটের আট দলকে ভাগ করা হয়েছে দুই গ্রুপে। এক নম্বর গ্রুপে রয়েছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া ও আফগানিস্তান। আর দুই নম্বর গ্রুপে আছে আমেরিকা, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার এইট পর্ব শুরু হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় ২১ জুন স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে গড়াবে ম্যাচটি। একই মাঠে ইন্ডিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে টাইগাররা। বাংলাদেশ সময় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পরের দিন রাত সাড়ে ৮টায় এই ম্যাচে মাঠে নামবে তারা।

সুপার এইটে বাংলাদেশের শেষ ম্যাচ ২৫শে জুন। সেন্ট ভিনসেন্টে এই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টা।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading