ব্যাংক-বিমা-‌পুঁজিবাজার খুলছে কাল

ব্যাংক-বিমা-‌পুঁজিবাজার খুলছে কাল

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪, আপডেট ১৭:০৫

পবিত্র ঈদুল আজহা ও সাপ্তাহিকসহ টানা পাঁচ দি‌নের ছু‌টি শেষ হচ্ছে মঙ্গলবার (১৮ জুন)। আগামীকাল বুধবার (১৯ জুন) খুলছে অফিস-আদালত, স‌ঙ্গে খুল‌ছে ব্যাংক বিমা ও পুঁজিবাজার।

সারা দেশে গতকাল সোমবার (১৭ জুন) পালিত হ‌য় মুসলমানদের অন্যতম বড় উৎসব পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষ্যে ১৬, ১৭ ও ১৮ জুন (রোব, সোম ও মঙ্গলবার) তিনদিন ছুটি। এর আগে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি ছিল। এ কার‌ণে এবারের ঈদের ছুটি পড়েছে পাঁচদিন। ফ‌লে টানা পাঁচদিন ঈদের ছুটি শেষে বুধবার অফিসপাড়ায় যোগ দেবেন কর্মজীবীরা। খুলবে ব্যাংক-বিমা, পুঁজিবাজার ও বেসরকারি প্রতিষ্ঠান।

তবে যারা ঢাকার বাইরে ঈদ করতে গেছেন সরকারি বেসরকারি বেশিরভাগ কর্মজীবী তাদের অনেকে এক দুইদিন ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ফলে অফিস আদালতে পুরোপুরি কার্যক্রম শুরু হতে আগামী সপ্তাহ লেগে যাবে। তখনই রাজধানী ফিরবে আগের রূপে।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading