তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে বিশ্ব, ইন্ডিয়ান জ্যোতিষের ভবিষ্যৎবাণী

তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে বিশ্ব, ইন্ডিয়ান জ্যোতিষের ভবিষ্যৎবাণী

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪, আপডেট ১৭:১৫

ইন্ডিয়ার এক জ্যোতিষ দাবি করেছেন, পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, আর কদিনের মধ্যেই এটা শুরু হতে পারে। হিন্দু ধর্ম ও সংস্কৃতির আলোকে গ্রহ নক্ষত্রের অবস্থান বিশ্লেষণ করে জ্যোতিষ কুশল কুমার মঙ্গলবার (১৮ জুন) জানান, মানবজাতির ‘কার্মা’র কারণেই এই অবধারিত পরিণতি হবে। বিশ্বযুদ্ধ শুরুর সম্ভাব্য দিনক্ষণও বলে দিয়েছেন তিনি। তার মতে, ২৯ জুন শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইন্ডিয়ার সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

এই জ্যোতিষকে ‘এ যুগের নস্ট্রাডমাস’ হিসেবে অভিহিত করা হয়। তার মতে, ইসরায়েল-হামাস, রাশিয়া ও ন্যাটো, উত্তর ও দক্ষিণ কোরিয়া, চীন ও তাইওয়ানের মধ্যে বর্তমানে যে টানাপোড়েন চলছে—এসবের সম্মিলিত প্রতিক্রিয়া হিসেবেই এই বিশ্বযুদ্ধ হতে পারে। এর আগেও তিনি এই বিশ্বযুদ্ধের আশঙ্কার কথা জানিয়েছিলেন। বিশ্বযুদ্ধ শুরুর সম্ভাব্য তারিখ হিসেবে তখন তিনি ১০ জুন অথবা ২৯ জুনের কথা বলেছিলেন।

কুশল কুমার অবশ্য একথাও বলেন যে, এসব ভবিষ্যৎবাণী করা হয় এ কারণে যে, যাতে সম্ভাব্য এসব ঘটনাপ্রবাহ থেকে আমরা সতর্ক হতে পারি। সেই সঙ্গে নিজ নিজ দেশের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পরি। নিজের ভবিষ্যৎবাণীর পক্ষে যুক্তি দিতে যেয়ে কুশল কুমার বেশ কিছু আন্তর্জাতিক সংঘাতপূর্ণ ঘটনার কথা উল্লেখ করেন। তার মতে, ইসরায়েল ও লেবাননের মধ্যে এরই মধ্যে যথেষ্ট উত্তেজনা বিরাজ করছে। উত্তর কোরিয়ার সেনারা ডিমার্কেশন লাইন অতিক্রম করে দক্ষিণ কোরিয়ার সীমানার মধ্যে ঢুকে পড়ছে।

ইউডি/এজেএস

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading