বোচাগঞ্জে ঈদ পূণর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বোচাগঞ্জে ঈদ পূণর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪, আপডেট ১০:৫০

দিনাজপুর জেলার বোচাগঞ্জে মিলরোড মিলক্লাবের আয়োজনে ঈদ পূণর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ জুন) সেতাবগঞ্জ চিনিকল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিকাল ৫ টায় এই ঈদ পূণর্মিলনী ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল।

উক্ত মতবিনিময় সভায় মোঃ রেজওয়ানুল হক রেইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মিলরোড মিলক্লাবের সিনিয়র সদস্য- মোঃ রিপন, মোঃ রবিউল ইসলাম, শফিকুর রহমান ফুদ্দান, অনুকূল সিংহ, রেজাউল করিম ও সুজন ইসলাম। এসময় ক্লাবের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা মিলস্কুল মাঠের খেলাধুলার মান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং তরুন প্রজন্মকে মাদক ও অনলাইন জগতের কুপ্রভাব থেকে দূরে রাখতে খেলাধুলার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করেন।

মতবিনিময় সভা শেষে মিলরোড মিলক্লাব এর জার্সি উন্মোচন ও ক্লাবের সদস্যদের মাঝে তা বিতরন করা হয়।

ইউডি/কেএস/লিখন বনিক শুভ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading