রাতভর হিবুল্লাহর হামলায় ইসরায়েলে আতংক

রাতভর হিবুল্লাহর হামলায় ইসরায়েলে আতংক

উত্তরদক্ষিণ । রবিবার, ২৩ জুন, ২০২৪, আপডেট ১৭:১৫

অসহায় ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলার প্রতিবাদে শনিবার রাতভর ইসরায়েলের হাইফাসহ বিভিন্ন শহরে ভয়াবহ রকেট ও ড্রোন হামলা চালিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন সংগঠন হিজবুল্লাহ ও ইরাকি প্রতিরোধ যোদ্ধারা।

হিজবুল্লাহ একই সঙ্গে গেলিলি এলাকায়ও ব্যাপক হামলা চালায়। এ কারণে রাতভর ওই শহরগুলোতে অনবরত সাইরেন বাজতে থাকে। খবর টাইমস অব ইসরায়েলের।

এ সময় আতংকে এসব এলাকার লোকজন নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য ছুটাছুটি করতে থাকে।

লেবানন সীমান্ত থেকে ২৫ কিলোমিটার পর্যন্ত এলাকায় সারারাত থেমে থেমে হামলার সাইরেন বাজতে থাকে।

লেবানন থেকে যখন হিজবুল্লাহরা হামলা করছিলো, তখন ইরানপন্থী ইরাকি প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের বন্দরনগরী ইলাতে ভয়াবহ ড্রোন হামলা চালায়।

হিজবুল্লাহর হামলায় গ্যালিল শহরতলীর মিসগাভ পৌরসভা এবং সাখনিন এলাকায় শনিবার রাতভর সাইরেন বাজতে থাকে। বেশ কয়েকটি রকেট ও আত্মাঘাতী ড্রোন গিয়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

হিজবুল্লার দাবি, এসব হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি হতাহত হগয়েছে। কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষ এখন পর্যন্ত হতাহতের বিষয় নিয়ে মুখ খোলেনি।

ইরাকের প্রতিরোধ যোদ্ধারা রবিবার ভোর পর্যন্ত ইলাত বন্দরনগরীতে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে বলে দাবি করেছে।

গ্যালিলি শহরে সর্বশেষ গত বছরের ১৩ অক্টোবর হামলার সাইরেন বেজেছিল। তখন গাজা থেকে হামাস দূর পাল্লার রকেট হামলা চালিয়েছিল।

সেসব রকেটের বেশির ভাগই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের সাহায্যে প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছিল তেলআবিব।

কিন্তু হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলা প্রতিরোধে ব্যর্থ হচ্ছে আয়েরন ডোম।

ইসরায়েলের গর্বের ধন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সম্প্রতি অকার্যকর সমরাস্ত্র হিসেবে প্রমাণ করেছে।

কারণ তাদের ড্রোন ও ছোড়া ক্ষেপণাস্ত্র মোকাবিলায় পুরোপুরি ব্যর্থ ইসরায়েলের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আয়রন ডোম এভাবে অকার্যকর হয়ে পড়ায় গভীর উদ্বেগের মধ্যে আছে ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র আমেরিকা।

উডি/এআর

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading