যেভাবে সেমিতে যেতে পারে বাংলাদেশ, বাদ পড়তে পারে ইন্ডিয়াও

যেভাবে সেমিতে যেতে পারে বাংলাদেশ, বাদ পড়তে পারে ইন্ডিয়াও

উত্তরদক্ষিণ । রবিবার, ২৩ জুন, ২০২৪, আপডেট ১৮:৪৫

সুপার এইটে টানা দুই ম্যাচ হেরে সেমির দৌড় থেকে এক প্রাকার ছিটকেই গেছে বাংলাদেশ। তবে কাগজে কলমে-এখনও বেঁচে আছে টাইগারদের স্বপ্ন। গ্রুপ-১ এ ঠিক উল্টো চিত্র ইন্ডিয়ার ক্ষেত্রে। তারা দুই জয়ে সেমিতে এক পা দিয়ে রেখেছে। তবে সেখান থেকেও পা হড়কাতে পারে তারা। আর বাকি দুই দল অস্ট্রেলিয়া ও আফগানিস্তানও সেমির লড়াইয়ে ভালোভাবেই আছে। অর্থাৎ এই গ্রুপ থেকে এখনও চার দলের জন্যই সেমিতে যাওয়ার সুযোগ আছে।

সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে যদি অস্ট্রেলিয়া ও আফগানিস্তান জেতে, তাহলে তিন দলের পয়েন্ট সমান ৪ করে হবে। সেক্ষেত্রে বাংলাদেশ নিশ্চিতভাবেই বাদ পড়বে। বাকি দুই দলের মধ্যে ইন্ডিয়া নেট রান রেটে এগিয়ে থাকায় তারা সুবিধাজনক অবস্থানে থাকবে।

এখন ইন্ডিয়ার নেট রানরেট ‍+২.৪২৫। তাদের পেছনে ফেলে সেমিফাইনালে উঠতে হলে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে নিজেদের শেষ ম্যাচ জিততে হবে বড় ব্যবধানে। ইন্ডিয়ার নেট রানরেট ছাড়িয়ে যেতে তাদের বিপক্ষে অস্ট্রেলিয়াকে জিততে হবে অন্তত ৪১ রানে। আর আফগানিস্তানের তখন সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশের বিপক্ষে জিততে হবে কমপক্ষে ৮৩ রানে।

অর্থাৎ অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে ৪১ রানে হারালে ও অফগানিস্তান বাংলাদেশকে ৮৩ রানে হারালে তারা দুই দল সেমিতে যাবে। এখান থেকে বাদ পড়বে বাংলাদেশ ও ইন্ডিয়া।

আর যদি ইন্ডিয়া ও বাংলাদেশ তাদের নিজ নিজ খেলায় জিতে তাহলে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষ দল হিসেবে সেমিফাইনালে উঠবে ইন্ডিয়া। অন্য তিন দলের পয়েন্ট হবে সমান ২ করে। তখন নেট রানরেটের ভিত্তিতে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠবে অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও আফগানিস্তানের একটি।

বাংলাদেশকে সেমিফাইনালে যেতে হলে নিজেদের আফগানিস্তানের বিপক্ষে জিততে হবে ৩১ রানে। পাশাপাশি ইন্ডিয়ার কাছে অস্ট্রেলিয়াকে হারতে হবে ৫৫ রানে।

ইউডি/এআর

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading