২৬০০ অনলাইন জুয়ার সাইট বন্ধ করা হয়েছে : পলক

২৬০০ অনলাইন জুয়ার সাইট বন্ধ করা হয়েছে : পলক

উত্তরদক্ষিণ । সোমবার, ২৪ জুন, ২০২৪, আপডেট ১৬:১৫

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের প্রায় অর্ধকোটি মানুষ অনলাইন জুয়ার সঙ্গে জড়িয়ে গেছে। তবে প্রতিনিয়ত এসব জুয়ার সাইট বন্ধ করা হচ্ছে। এখন পর্যন্ত আমরা দুই হাজার ৬০০টির মতো জুয়ার সাইট বন্ধ করেছি। মোবাইল অ্যাপগুলোও প্রতিনিয়ত বন্ধ করা হচ্ছে। এটি নিয়মিত কার্যক্রম।

সোমবার (২৪ জুন) বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুঁইয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পলক বলেন, মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে যে অনলাইন জুয়া খেলা হয় সেটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। অনলাইন জুয়ায় মারাত্মক ঝুঁকির মধ্যে বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা যুক্ত হচ্ছে। এমনকি অনেক বয়স্ক, অবসরপ্রাপ্তরাও এসবের সঙ্গে জড়িত। আমরা বিভিন্ন বিশ্লেষণের মাধ্যমে দেখেছি প্রায় ৫০ লাখ মানুষ অবৈধ জুয়ার সাইটগুলোর সঙ্গে জড়িয়ে গেছে।

অপরদিকে সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে ইন্ডিয়া সফরের সময় দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি না— জানতে চাইলে পলক বলেন, এই সফরে আমাদের দুটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে। একটি হচ্ছে ভিশন পার্টনারশিপ ডকুমেন্টস ফর ডিজিটাল পার্টনারশিপ। যেটা ইন্ডিয়াতে ‘বিকশিত ভারত-২০৪৭’ হিসেবে পরিচিত। এর আওতায় ইন্ডিয়া ২০৪৭ সালের মধ্যে উন্নত, উচ্চ আয়ের দেশ হতে চায়। আর প্রধানমন্ত্রীর ভিশন ২০৪১ সালের মধ্যে স্মার্ট ও উন্নত বাংলাদেশ তৈরি করা। এজন্য দরকার উন্নত প্রযুক্তি। দুই দেশ এসব বিষয়ে একসঙ্গে কাজ করব। সেজন্য ভিশন পার্টনারশিপ ডিজিটাল ডকুমেন্টস সই করেছি।

পলক আরও বলেন, ইন্ডিয়ার স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (ইসরো) সঙ্গেও আমরা কাজ করব। যৌথভাবে একটি ছোট স্যাটেলাইট তৈরি করব যেখানে ওরা প্রায় ৫০ কোটি টাকার মতো অনুদান দেবে। আর আমরা আমাদের প্রায় ৫০ জন ছেলেমেয়েকে এখানে ব্যবহার করব যারা ইসরো ভিজিট করবে।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading