ধর্ষণ মামলায় মামুনুল হকের জামিন

ধর্ষণ মামলায় মামুনুল হকের জামিন

উত্তরদক্ষিণ । বুধবার, ২৬ জুন, ২০২৪, আপডেট ১৭:১৫

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় দায়ের করা ধর্ষণ মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হক জামিন পেয়েছেন।

বুধবার (২৬ জুন) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত জামিন প্রদান করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মামুনুল হকের আইনজীবী ওমর ফারুক নয়ন।

এর আগে গত মঙ্গলবার মামলার ধার্য দিনে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা এলাকায় রয়েল রিসোর্টে কথিত স্ত্রীসহ অবরুদ্ধ হন মামুনুল হক।

পরে রয়েল রিসোর্টে প্রবেশ করে মামুনুলকে উদ্ধার করেন তার অনুসারীরা। একই বছরের ১৮ এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগ। এ ঘটনার ২৭ দিন পর ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন তার সঙ্গে থাকা ওই নারী।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading