দুর্নীতিবাজদের প্রায় সবাই ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ: রিজভী

দুর্নীতিবাজদের প্রায় সবাই ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ: রিজভী

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৮ জুন, ২০২৪, আপডেট ১৮:২০

দুর্নীতিবাজদের প্রায় সবাই-ই ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৮ জুন) বিকেলে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, একের পর এক দুর্নীতির খবরে অবৈধ সরকারের এমপি-মন্ত্রীরা বিকারগ্রস্ত হয়ে গেছে। তারা ভারসাম্যহীন কথাবার্তা বলছেন। দুর্নীতিবাজদের প্রায় সবাই আওয়ামী লীগের ঘনিষ্ঠ।

তিনি বলেন, সকল আমলা ও পুলিশ সদস্যরা সরকারকে ক্ষমতায় থাকতে সহায়তা করছে।

বিএনপির এই নেতা বলেন, ইন্ডিয়ার সঙ্গে রেলসংযোগ চুক্তি করে দেশের স্বাধীনতার সঙ্গে বেইমানি করেছে শেখ হাসিনা।

রিজভী বলেন, ইন্ডিয়াই সবার আগে এই সরকারকে বৈধতা দিয়েছে। এর পুরস্কার হিসেবে সরকার ইন্ডিয়ার কাছে দেশ বিকিয়ে দিচ্ছে। জনগণের সম্মতি ছাড়াই এই চুক্তি (রেলসংযোগ) করা হয়েছে।

তিনি বলেন, এই চুক্তির বিষয়ে চুপ থাকা মানে মুক্তিযুদ্ধের চেতনাকে অসম্মান করা। ইন্ডিয়া রেলসংযোগ নামে বাংলাদেশে করিডোর স্থাপন করবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ইন্ডিয়া থেকে বয়ে আসা বাংলাদেশের নদীগুলো মরুভূমিতে পরিণত হয়েছে। এতে দেশের বাণিজ্যে বিরূপ প্রভাব পড়ছে। এমন বাস্তবতায় বাংলাদেশের ভেতর দিয়ে ইন্ডিয়া পণ্য পরিবহন করলে জনগণ ক্ষতির মুখে পড়বে।

উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্ডিয়া সফরে গিয়ে দুই দেশের মধ্যে রেল ট্রানজিট সংক্রান্তসহ ১০টি সমঝোতা স্মারক সই করেন। এরমধ্যে রেল ট্রানজিট চুক্তির ফলে বাংলাদেশের ভূ-খন্ড ব্যবহার করে ইন্ডিয়া সরাসরি উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে পণ্য পরিবহণের সুবিধা পাবে।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading