খেলনা অস্ত্র হাতে ১৩ বছর বয়সী কিশোর, গুলি করে মারলো মার্কিন পুলিশ

খেলনা অস্ত্র হাতে ১৩ বছর বয়সী কিশোর, গুলি করে মারলো মার্কিন পুলিশ

উত্তরদক্ষিণ । সোমবার, ০১ জুলাই, ২০২৪, আপডেট ১৫:০০

আমেরিকার নিউইয়র্কে ১৩ বছর বয়সী এক কিশোরকে গুলি করে হত্যা করেছে পুলিশ। কিশোরের হাতে একটি খেলনা বন্দুক ছিল। সন্দেহভাজন সন্ত্রাসী মনে করেই গুলি চালায় পুলিশ। সোমবার (০১ জুলাই) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ১৩ বছর বয়সী কিশোরের নাম নিয়াহ মাওবে। শনিবার বিকেলে তাকে হত্যার একটি ভিডিও প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে, নিউইয়র্ক পুলিশের একজন কর্মকর্তা তাকে গুলি করে হত্যা করছেন। পুলিশ জানিয়েছে, ওই খেলনা বন্দুক পুলিশের দিকে তাক করেছিল নিহত কিশোর।

নিয়াহকে গুলি করে হত্যার ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় শুক্রবার রাত ১০টার পর ম্যানহাটান থেকে প্রায় ২৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত ইউটিকা শহরে। সমবয়সী আরেকজনকে নিয়ে ওই এলাকায় ডাকাতি করার ঘটনায় সন্দেহভাজন ছিল কিশোর।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading