পুঁজিবাজারে সূচকের উত্থান

পুঁজিবাজারে সূচকের উত্থান
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । বুধবার, ০৩ জুলাই, ২০২৪, আপডেট ১৬:৪০

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (৩ জুলাই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে টাকার পরিমাণে লেনদেনও বাড়লেও সিএসইতে কমেছে। তবে, ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৩.৬৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৭৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক ৮.৮১ পয়েন্ট কমে ১ হাজার ১৮৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮.৩০ পয়েন্ট কমে ১ হাজার ৯১২ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২৪১টি কোম্পানির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত আছে ৫৭টির।

ডিএসইতে এদিন মোট ৫৩৯ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৪০ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৫৩.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ১২৯ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৮৪.৯৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২৫৭ পয়েন্টে, শরিয়া সূচক ৯.১৮ পয়েন্ট বেড়ে ৯৯৯ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ৬৪.০৫ পয়েন্ট কমে ১১ হাজার ৯৬১ পয়েন্টে অবস্থান করছে।

বুধবার সিএসইতে ২২৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৩০টি কোম্পানির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত আছে ১৭টির।

দিন শেষে সিএসইতে ৫ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৩৫ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading