মাটি খেতে কেমন লাগে, রোহিতকে প্রশ্ন মোদির

মাটি খেতে কেমন লাগে, রোহিতকে প্রশ্ন মোদির

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৪ জুলাই, ২০২৪, আপডেট ২০:০০

বিশ্বকাপ জয়ের পর বেরিল ঘূর্ণিঝড়ের কারণে বার্বাডোজে আটকা পড়েছিল ইন্ডিয়ান ক্রিকেট দল। অবশেষে আজ (বৃহস্পতিবার) সকালে নিজ দেশে ফিরেছে রোহিত শর্মারা। দিল্লিতে নেমেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসবভনে গিয়েছেন বিশ্বকাপজয়ীরা। সেখানে ক্রিকেটারদের সঙ্গে আড্ডা দিতে দেখা যায় নরেন্দ্র মোদিকে ।

ফাইনালে জেতার পর বার্বাডোজের পিচের মাটি খেতে দেখা গিয়েছিল রোহিত শর্মাকে। ইন্ডিয়ান সংবাদমাধ্যমের দাবি, অধিনায়ককে মোদি প্রশ্ন করেন, মাটি খেতে কেমন লাগে? যদিও মোদির সঙ্গে ক্রিকেটারদের আলাপচারিতার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছাড়া হলেও সেখানে কোনো শব্দ ছিল না। যে কারণে তাদের মধ্যে কী কথোপকথন হয়েছে সেটি জানা যায়নি।

গোটা প্রতিযোগিতায় সেভাবে রান না পেলেও ফাইনালে ভালো খেলেছিলেন কোহলি। তারকা এই ক্রিকেটারকে মোদি প্রশ্ন করেন, বড় ম্যাচের আগে কী ধরনের ভাবনাচিন্তা নিয়ে মাঠে নামেন। অক্ষর প্যাটেলকে প্রশ্ন করা হয়, ফাইনালে কঠিন সময়ে যখন তাকে ওপরের দিকে ব্যাট করতে নামানো হয়েছিল, তখন কী ভাবছিলেন তিনি?

ফাইনালে দক্ষিণ আফ্রিকার জিততে ৩০ বলে ৩০ রান দরকার ছিল। সেই সময় মাথা ঠান্ডা রেখে বল করেছিলেন যশপ্রীত বুমরাহ। সেই সম্পর্কে মোদি বুমরাকে প্রশ্ন করেন, সেই পরিস্থিতিতে বুমরাহর মাথায় কী ঘুরছিল। হার্দিক পান্ডিয়াকে তার সার্বিক পারফরম্যান্স নিয়ে জিজ্ঞাসা করা হয়। পাশাপাশি কীভাবে শেষ ওভারে মাথা ঠান্ডা রেখে বল করেছিলেন তাও জানতে চান মোদি।

নাটকীয় মুহূর্ত আসে সূর্যকুমার যাদবের বেলায়। প্রধানমন্ত্রী এবং বাকি সকলের সামনেই ক্যাচ ধরার সেই সাত সেকেন্ডের মুহূর্তের বর্ণনা দিতে হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে ক্রিকেটারদের সাক্ষাতের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। কিন্তু কোনোটিতেই ক্রিকেটারদের সঙ্গে কথাবার্তার শব্দ শোনা যায়নি।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading