ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শুরু

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শুরু

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৫ জুলাই, ২০২৪, আপডেট ১৬:০০

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের রান-অফ বা দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে বিদেশে অবস্থানকারী ইরানিরাও ভোট দিতে পারবেন নিজ নিজ অবস্থান থেকে।

শুক্রবার (০৫ জুলাই) ইরানের স্থানীয় সময় সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়েছে। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাসুদ পেজেশকিয়ান এবং সাঈদ জালিলি।

ভোট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

নিয়ম অনুযায়ী, ১০ ঘণ্টা ভোটগ্রহণ চলবে। তবে প্রয়োজনে ভোট গ্রহণের সময় বাড়তেও পারে। একই নিয়ম কার্যকর হচ্ছে বিদেশে অবস্থানরত ইরানিদের জন্যও।

মূলত গত শুক্রবারের নির্বাচনে কোনো প্রার্থীই প্রদত্ত ভোটের শতকরা ৫০ ভাগের বেশি ভোট পাননি। তাই ইরানের আইন অনুযায়ী রান-অফ বা দ্বিতীয় রাউন্ডে গড়িয়েছে নির্বাচন। গত সপ্তাহে অনুষ্ঠিত প্রথম রাউন্ডে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সর্বনিম্ন ভোট পড়েছিল।

ইরানের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনে যেসব প্রার্থী অংশ নেবেন তাদের মধ্যে কেউ যদি সরাসরি প্রেসিডেন্ট নির্বাচিত হতে চান, তাহলে তাকে মোট ভোটের ৫০ শতাংশ বা তার বেশি ভোট পেতে হবে। কোনো প্রার্থীই এই ভোট না পেলে নির্বাচন গড়াবে রান-অফে।

প্রথম রাউন্ডে সর্বোচ্চ ও দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে এ রাউন্ডে। রানঅফে যে প্রার্থী সর্বোচ্চ ভোট পাবেন তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading