স্বাস্থ্য পরামর্শ দিয়ে বিপাকে পড়লেন সামান্থা

স্বাস্থ্য পরামর্শ দিয়ে বিপাকে পড়লেন সামান্থা

উত্তরদক্ষিণ । রবিবার, ০৬ জুলাই, ২০২৪, আপডেট ১১:৪০

সামাজিক মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ দিয়ে বিপাকে পড়েছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এক চিকিৎসকের দাবি, অভিনেত্রী যে চিকিৎসার কথা বলেছেন, তা একেবারেই ভুল!

কাজ করেন অভিনয়জগতে। তবে স্বাস্থ্য পরামর্শ দিয়ে যে এমন বেকায়দায় পড়বেন তা আন্দাজও করতে পারেননি সামান্থা।

সম্প্রতি ফুসফুস সংক্রান্ত সমস্যার জন্য হাইড্রোজেন প্রি-অক্সাইড নেবুলাইজেশন ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে নেবুলাইজার মাস্ক পরে একটি ছবিও পোস্ট করেছিলেন তিনি। সঙ্গে সামান্থা লিখেছেন, এই চিকিৎসা দারুণ কাজ দেবে।

সামান্থার এই পোস্ট চোখে পড়ে এক চিকিৎসকের। সোশ্যাল মিডিয়াতেই অভিনেত্রীকে ধুয়ে দেন। তিনি লেখেন, ‌‘নিজে ডাক্তার না হয়ে সামাজিক মাধ্যমে এভাবে প্রকাশ্যে চিকিৎসা পরামর্শ দেওয়া রীতিমতো অপরাধ। এর জন্য শাস্তি হওয়া উচিত।’

ডাক্তারের এই পোস্টের উত্তরও দিয়েছেন সামান্থা। তিনি লেখেন, ‘অনেক রকম ওষুধ খেয়েছি। যা যা করতে বলা হয়েছিল, সবই করেছি। তারপর এই চিকিৎসাই কাজে দিয়েছে। তাই পরামর্শ দিয়েছি।’

তবে এখানেই থামেননি এই তর্ক, বিতর্ক। অভিনেত্রীকেও পালটা জবাব দিয়েছেন ডাক্তার। সামান্থাকে স্পষ্ট তিনি জানিয়েছেন, তার এভাবে সোশ্যাল মিডিয়ায় এসে বলা উচিত হয়নি।

মাঝে মধ্যেই খবরের শিরোনামে উঠে আসেন দক্ষিণী এই অভিনেত্রী। কখনও সুপারহিট ‘পুষ্পা’ সিনেমার আইটেম গান, তো কখনও শারীরিক অসুস্থতা বা নাগা চৈতন্যের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ নিয়ে চর্চা। বিবাহবিচ্ছেদের পর নাগা ও সামান্থা নিজের মতো করে জীবন গুছিয়ে নিয়েছেন। সামান্থা নতুন কোনো সম্পর্কে না জড়ালেও, শোনা যাচ্ছে, অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন নাগা চৈতন্য।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading