ফের উত্থান স্বর্ণের দামে

ফের উত্থান স্বর্ণের দামে

উত্তরদক্ষিণ । শনিবার, ০৬ জুলাই, ২০২৪, আপডেট ১৮:৩০

গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে বড় উত্থান হয়েছে স্বর্ণের দামে । এক সপ্তাহেই প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে ৬৪ ডলারের ওপরে। শেষ কার্যদিবস শুক্রবারই বেড়েছে ৩৪ ডলার। ফলে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ইতোমধ্যে প্রায় ১০০ ডলার বেড়ে গেছে। যার প্রভাব পড়েছে দেশের বাজারেও । যে কোনো মুহূর্তে বাড়তে পারে স্বর্ণের দাম ।

গত সপ্তাহে বিশ্ববাজারে লেনদেনের শুরুতে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ২ হাজার ৩২৪ ডলারে। শেষ সপ্তাহে ২ হাজার ৩৯০ দশমিক ৭৭ ডলারে দাড়ায়। এতে সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দাম বেড়েছে ৬৪ দশমিক ৪৩ ডলার।

স্বর্ণের পাশাপাশি গত সপ্তাহে বিশ্ববাজারে রুপার দামও বেড়েছে। সপ্তাহের ব্যবধানে ৭ দশমিক ১৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স রুপার দাম দাঁড়িয়েছে ৩১ দশমিক ২১ ডলারে। এর মধ্যে সপ্তাহের শেষ কার্যদিবসেই বেড়েছে ২ দশমিক ৭৯ শতাংশ বা দশমিক ৮৪ ডলার।

বিশ্ববাজারের এ পরিস্থিতিতে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে দেশের বাজারের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

বাজুসের এক সদস্য বলেন, বিশ্ববাজারে স্বর্ণের দাম যে হারে বেড়েছে, তাতে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা প্রয়োজন। স্বাভাবিকভাবেই স্বর্ণের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।

দেশের বাজারে এর আগে স্বর্ণের দাম কমানো হয়। বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৭৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ১৭ হাজার ২৮৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ২৭ টাকা কমিয়ে ১ লাখ ১১ হাজার ৯৫১ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৮৭৫ টাকা কমিয়ে ৯৫ হাজার ৯৬০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৭৭৩ টাকা কমিয়ে ৭৯ হাজার ৩৩৯ টাকা নির্ধারণ করা হয়।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading