শিক্ষার্থীদের অবরোধ চট্টগ্রামে দীর্ঘ যানজট

শিক্ষার্থীদের অবরোধ চট্টগ্রামে দীর্ঘ যানজট

উত্তরদক্ষিণ । শনিবার, ০৬ জুলাই, ২০২৪, আপডেট ১৮:১৫

২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে পঞ্চম দিনের মতো কোটা সংস্কার আন্দোলন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই আন্দোলনে সংহতি জানিয়ে চট্টগ্রামের দুই নম্বর গেইট এলাকা অবরোধ করে রেখেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এতে দীর্ঘ সময় ধরে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (০৬ জুলাই) বিকেল সাড়ে চারটা থেকে সড়ক অবরোধ করে রেখেছেন আন্দোলনকারীরা।

এতে দুই নম্বর গেইট থেকে জিইসি সড়কে অন্তত দুই কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এছাড়া চট্টগ্রাম মেডিকেল সড়ক, মুরাদপুর সড়ক, বায়েজিদ সড়কের অবস্থাও একই। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এসব পথের যাত্রীরা।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading