তিস্তার পানির ব্যবস্থাপনায় বাংলাদেশ এর পাশে থাকবে ইন্ডিয়া: বাণিজ্য প্রতিমন্ত্রী

তিস্তার পানির ব্যবস্থাপনায় বাংলাদেশ এর পাশে থাকবে ইন্ডিয়া: বাণিজ্য প্রতিমন্ত্রী

উত্তরদক্ষিণ । শনিবার, ০৬ জুলাই, ২০২৪, আপডেট ১৯:০০

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছন, প্রধানমন্ত্রীর ইন্ডিয়া সফর শতভাগ সফল হয়েছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। ইন্ডিয়ার প্রধানমন্ত্রী মোদি নিজে বলেছেন তিস্তার পানির ব্যবস্থাপনায় ইন্ডিয়া পাশে থাকবে এবং যে ধরনের পদক্ষেপ নেয়ার দরকার সে ধরনের পদক্ষেপে সহযোগিতা করবে। শনিবার (০৬ জুলাই) বিকেলে টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত জেলার স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি ।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রথম বারের মতো ইন্ডিয়ার মধ্য দিয়ে নেপাল ও ভুটান থেকে জলবিদুৎ আমরা বাংলাদেশে নিয়ে আসবো। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত তাদের উভয়ের মধ্যে সরবরাহ উন্নত করার চেষ্টা করছি। দেশীয় পণ্য ও আমদানিকৃত পণ্য সরবরাহে যেনো সংকট তৈরি না হয় তা নিশ্চিত করছি বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। যখন যেখানে যে পণ্যের প্রয়োজন আমরা দ্রুত উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে সেই পণ্য সরবরাহ নিশ্চিত করবো। ভোক্তাদের কাছে দ্রুত পণ্য পৌঁছে দেয়ার জন্য আমরা রেলওয়েকে ব্যবহার করবো। রেলওয়ে বিভাগের সাথে কথা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্যগুলো অতিদ্রুত ঢাকায় সরবাহ করা সম্ভব হবে।

উল্লেখ্য, এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহারসহ জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, স্থানীয় সংসদ সদস্য ও হাসপাতালের কর্মকর্তাবৃন্দ।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading