কোটা নিয়ে দেশ-বিদেশে অপপ্রচার চালাচ্ছে একটি মহল : শিক্ষামন্ত্রী

কোটা নিয়ে দেশ-বিদেশে অপপ্রচার চালাচ্ছে একটি মহল : শিক্ষামন্ত্রী

উত্তরদক্ষিণ । রবিবার, ০৭ জুলাই, ২০২৪, আপডেট ১৪:০০

কোটা আন্দোলন নিয়ে দেশে ও দেশের বাইরে অপপ্রচার চালাচ্ছে অনেকে। শিক্ষার্থীরা আন্দোলন করছে, এটা তাদের বাক স্বাধীনতা। এতে প্রতীয়মান হয় দেশে অধিকার চর্চার সুযোগ অবারিত।

কোটা নিয়ে একটা পক্ষ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, এই ফাঁদে পা না দিতে শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি। বলেন, এর পেছনে গভীর ষড়যন্ত্র আছে কিনা দেখতে হবে। এটি স্থিতিশীলতা বিনষ্ট করার অপচেষ্টা।

রবিবার (০৭ জুলাই) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়নে সংগঠনের সদস্যদের সন্তানদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। এ সময় মন্ত্রী বলেন, দায়িত্বশীল জায়গা থেকে এখনই বিসয়টি নিয়ে মন্তব্য করা ঠিক হবে না।

কোটার বিষয়টি সর্বোচ্চ আদালতে বিচারাধীন, চূড়ান্ত রায় না আসলে মন্তব্য করা আদালত অবমাননার শামিল বলে উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading