দীপু মনি-মোজাম্মেল বাবু-রুপাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

দীপু মনি-মোজাম্মেল বাবু-রুপাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, আপডেট ১৩:৪৫

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে গ্রেফতার দেখিয়েছে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (১৪ মে) প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

একই সঙ্গে আগামী ৭ জুন এই তিনজনকে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিন এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে।

এদিন সকালে কারাগার থেকে দীপু মনি, রুপা ও বাবুকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত ৭ মে তাদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেন ট্রাইব্যুনাল।

এ মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন ছয় আসামি। তারা হলেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির ও সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading