পলিশ করা চকচকে চাল বাজারে থাকবে না: খাদ্যমন্ত্রী

পলিশ করা চকচকে চাল বাজারে থাকবে না: খাদ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ । সোমবার, ০৮ জুলাই, ২০২৪, আপডেট ১৭:৪৫

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চালের পুষ্টিমান ঠিক রাখতে পলিশ করা চকচকে চাল বাজারজাত বন্ধে আইন করা হয়েছে। খুব শিঘ্রই এর বাস্তবায়ন করা হবে। পলিশ করা চকচকে চাল আর বাজারে থাকবে না।

সোমবার (০৮ জুলাই) দুপুরে নওগাঁর পোরশা উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ ও বিভিন্ন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, নতুন আইন অনুযায়ী ধান থেকে চাল করার সময় সর্বোচ্চ দুই ছাঁটাই দেয়া যাবে। চাল বেশি পরিমাণে ছাঁটাই করলে পুষ্টিগুন নষ্ট হয়ে যায়। চাল ছাঁটাই কম করা হলে প্রায় ১৬-১৮ মেট্রিক টন চাল নষ্ট হবে না।

এছাড়াও, অতিরিক্ত চাল ছাঁটাইয়ের কারনে উতপাদন খরচ বেশি হওযায় চালের দাম বেশি হয় বলেও মন্তব্য করেন মন্ত্রী।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading