সফর সংক্ষিপ্ত করে আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ । বুধবার, ১০ জুলাই, ২০২৪, আপডেট ০৬:০০
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী চার দিনের দ্বিপক্ষীয় সফর শেষে আগামীকাল বৃহস্পতিবার দেশে ফেরার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সূচিতে পরিবর্তন এনে বেইজিং সফর সংক্ষিপ্ত করে আজ বুধবার রাতেই দেশে ফিরবেন সরকারপ্রধান।
গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ের সেন্ট রেজিস হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর চীন সফরের সকল অনুষ্ঠান অপরিবর্তিত রয়েছে। শুধু ১১ তারিখ সকালের পরিবর্তে ১০ জুলাই রাতে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।
গতকাল ৮ জুলাই সকালে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১১ জুলাই বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তার ঢাকা ফেরার কথা ছিল।
ইউডি/কেএস

