১ হাজার কোটির পথে সিনেমা ‘কল্কি’

১ হাজার কোটির পথে সিনেমা ‘কল্কি’

উত্তরদক্ষিণ । বুধবার, ১০ জুলাই, ২০২৪, আপডেট ০৬:৩০

প্রভাস ও দীপিকা পাড়ুকোনের সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। বক্স অফিস কাঁপিয়ে ১২ দিন পার করে ফেলেছে নাগ অশ্বিন পরিচালিত এই সিনেমা। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, কমল হাসানের মত অভিনেতা।

ভারতীয় বক্স অফিস থেকে ইতিমধ্যেই ৫২১ কোটি রুপি আয় করে ফেলেছে। আর ১১ দিনের মাথায় বিশ্বব্যাপী বক্স অফিসে হাজার কোটির রুপির পথে রয়েছে সিনেমাটি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ৯০০ কোটি রুপির বেশি আয় করেছে নাগ অশ্বিন পরিচালিত সিনেমাটি।

‘কল্কি ২৮৯৮ এডি’ মুক্তি পেয়েছে গত বৃহস্পতিবার (২৭ জুন)। প্রথম দিনেই বাজিমাত করে সিনেমাটি। বক্স অফিসের রিপোর্ট প্রদানকারী সচনিল্ক এর তথ্য মতে, প্রথম দিনই সিনেমাটির আয় ছিল ৯৫ কোটি ৩ লাখ রুপি। এরপর শুক্রবার এই সিনেমার আয় ছিল ৫৯ কোটি ৩ লাখ রুপি। এরপর সপ্তাহান্তে, শনিবার আয় ছিল ৬৬ কোটি ২ লাখ রুপি। রোববার, ব্যবসা বেড়ে দাঁড়ায় ৮৮ কোটি ২ লাখ রুপি।

দ্বিতীয় সপ্তাহে সোমবার ৩৪ কোটি ১৫ লাখ রুপি, মঙ্গলবার ২৭ কোটি রুপি, বুধবার ২২ কোটি ৭ লাখ রুপি, বৃহস্পতিবার ২১ কোটি ৮ লাখ রুপি এবং শুক্রবার ১৬ কোটি ৯ লাখ রুপি।

এরপর দ্বিতীয় শনি ও রোববার যথাক্রমে ৩৪ কোটি ১৫ লাখ রুপি ও ৪৪ কোটি ৩৫ লাখ রুপি আয় করে সিনেমাটি। এরপর সোমবার (৮ জুলাই) সিনেমাটি আয় করে ১১ কোটি ৩৫ লাখ রুপি। তবে এ ক্ষেত্রে সিনেমার আয় ৭৪ শতাংশ হ্রাস পেয়েছে, ভারতের বাজারে আয় দাঁড়িয়েছে ৫২১ কোটি ৪ লাখ রুপি।

আর বিশ্বব্যাপী বক্স অফিসে সিনেমাটির আয় ৯০০ কোটি রুপি পার করেছে। এই গতি বজায় থাকলে খুব শিগগিরই বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০০ কোটি রুপি ছাপিয়ে যাবে। এটি এই মুহূর্তে উত্তর আমেরিকায় ১০টি সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমার তালিকায় জায়গা নিয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading