‘তুফান’-এ কোন চরিত্রে প্রস্তাব পেয়েছিলেন তমা মির্জা

‘তুফান’-এ কোন চরিত্রে প্রস্তাব পেয়েছিলেন তমা মির্জা

উত্তরদক্ষিণ । শনিবার, ১৩ জুলাই, ২০২৪, আপডেট ১০:৪৫

ঢালিউডের আলোচিত অভিনেত্রী তমা মির্জা। সর্বশেষ তাকে দেখা গিয়েছিল ‘সুড়ঙ্গ’ সিনেমায়। এ ছবিতে তিনি অভিনয় করেছিলেন আফরান নিশোর বিপরীতে। ছবিটি বাণিজ্যিকভাবে যেমন সফল হয়েছিল, তেমনি সমালোচকদের কাছ থেকেও পেয়েছিল সাধুবাদ। এই ছবির পর কিছুটা আড়ালে চলে যান তমা। শোনা গেছে ‘সুড়ঙ্গ’ নির্মাতার পরের হিট ছবি ‘তুফান’-এও একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি।

শুরুতে ফেসবুক, পরে মিডিয়াপাড়ায় গুঞ্জন শোনা গিয়েছিল, ‘তুফান’ ছবিতে বিশেষ একটি চরিত্রে দেখা যাবে তমা মির্জাকে। তখন বেশ কয়েকবার যোগাযোগ করলেও বিষয়টি নিয়ে কথা বলেননি তিনি। ছবিমুক্তির পর তমাকে নিয়ে আর কোনো কথা শোনা যায়নি। পরে জানা গেছে যে, ছবিতে জুলি চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে।

এ প্রসঙ্গে তমা জাগো নিউজকে বলেন, “তুফান” টিম আমাকে জুলি চরিত্রটি করার প্রস্তাব দিয়েছিল। বিষয়টি নিয়ে ভাবতে আমি তাদের কাছে সময় চেয়েছিলাম। তারা আমাকে সময়ও দিয়েছিল। কিন্তু পরে কী মনে করে যেন কাজটি করিনি। ছবিমুক্তির পর দেখলাম, জুলি চরিত্রে নাবিলাকেই মানিয়েছে। দর্শকও তাকে বেশ ভালোভাবে নিয়েছে।’ শিগগিরই তাকে কোথায় দেখা যাবে? নিজের নতুন কাজ প্রসঙ্গে তমা মির্জা বলেন, ‘প্রস্তুতি নিচ্ছি। এখনই কিছু বলতে পারছি না। কিছুদিনের মধ্যে নতুন কাজের ঘোষণা দেব।’

চলতি বছরই তমাকে দেখা যাবে ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা অঞ্জন দত্তের সঙ্গে। তার নির্মাণে ‘দুই বন্ধু’ নামে একটি সিরিজে অভিনয় করেছেন তিনি। অঞ্জনের ‘দুই বন্ধু’ সিরিজটি মূলত দুজন বন্ধুর মিউজিক্যাল জার্নির গল্প। এই সিরিজে থাকবে অঞ্জন দত্তের নতুন ছয়টি গান।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading