ঢাবি উপাচার্যের বাসভবনে জরুরি বৈঠক
উত্তরদক্ষিণ । সোমবার, ১৫ জুলাই, ২০২৪, আপডেট ২০:১৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনে জরুরি বৈঠকে বসেছেন প্রভোস্ট কমিটি। আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনার পর তারা বৈঠকে বসেন।
সোমবার (১৫ জুলাই) বিকেল সোয়া ৫টায় শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাধ্যক্ষদের বৈঠক চলছিল।
বৈঠকে উপস্থিত জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আবদুর রহিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে এই বৈঠক ডাকা হয়েছে।
ইউডি/এআর

