এলো ‘জোকার’র দ্বিতীয় কিস্তির ট্রেলার, মুক্তি কবে?

এলো ‘জোকার’র দ্বিতীয় কিস্তির ট্রেলার, মুক্তি কবে?

উত্তরদক্ষিণ । বুধবার, ২৪ জুলাই, ২০২৪, আপডেট ১৭:৩০

২০১৯ সালে মুক্তি পাওয়া ‘জোকার’ ছবিটি দর্শকদের মাঝে তোলপাড় সৃষ্টি করেছিল। এরপর ছবিটির দ্বিতীয় কিস্তির ঘোষণা করা হয়। এবার আসছে ‘জোকার: ফোলি আ ডিউক্স’ অর্থাৎ ‘জোকার ২’। এরইমধ্যে ছবিটির ট্রেলার প্রকাশ পেয়েছে। ২ মিনিট ৫০ সেকেন্ডের ট্রেলারটি দেখে মুগ্ধ ভক্ত-অনুরাগীরা।

ট্রেলার দেখেই ধারণা করা যাচ্ছে, সিনেমার বেশিরভাগ অংশের শুটিং হয়েছে আরখাম অ্যাসাইলামে, সেখানেই আর্থারের সঙ্গে হার্লে কুইনের প্রথম দেখা হয়।

ছবির ট্রেলারে দেখানো হয়েছে, জেলে শাস্তি পাওয়ার পর ‘জোকার’ কারাগারে থাকলেও তার ভক্তরা মরতে প্রস্তুত। এই ভালোবাসার তালিকায় রয়েছে লেডি গাগা, যিনি আর্থার ফ্লেককে সাহায্য করেন এবং তার সঙ্গে অপরাধও করেন।

দু’জনের অসাধারণ অভিনয়ের পাশাপাশি রোম্যান্স করতেও দেখা যাবে ছবিতে। তবে ভক্তেরা বিশ্বাস করেন যে গল্পে একটি টুইস্ট রয়েছে। কারণ, তাদের দু’জনকেই বাইরে থেকে নির্দোষ দেখাতে পারে। কিন্তু, তাদের ভিতরে লুকিয়ে আছে একজন বদমাশ। কে বেশি বখাটে, তা ছবিটি দেখার পরেই জানা যাবে।

‘জোকার ২’-এর ট্রেলারে ভক্ত-অনুরাগীদের কাছ থেকে প্রচুর প্রতিক্রিয়া পেয়েছে। একজন লিখেছেন, ‘এই ট্রেলারটি নিজেই অস্কারের দাবিদার, কী চমৎকার ট্রেলার।’ লেডি গাগা এবং জোয়াকিন ফিনিক্সের প্রশংসা করেছেন।’

ছবিটি টড ফিলিপস পরিচালিত এবং ৪ অক্টোবর, ২০২৪-এ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। ‘জোকার’ ছবিটির কথা বলতে গেলে, এটি ২০১৯ সালে মুক্তি পেয়েছিল। যা সকলের মন ছুঁয়ে গিয়েছে বলা চলে। শুধু তাই নয়, ছবিটির নতুন দিক উপভোগের জন্য সকলেই অপেক্ষায়।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading