এভাবে বিদায় নিতে হবে ভাবিনি: পিটার হাস

এভাবে বিদায় নিতে হবে ভাবিনি: পিটার হাস

উত্তরদক্ষিণ । বুধবার, ২৪ জুলাই, ২০২৪, আপডেট ১৮:৪৫

ঢাকায় নিযুক্ত বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, বাংলাদেশ থেকে এভাবে বিদায় নিতে হবে ভাবিনি। মঙ্গলবার রাতে সামাজিক মাধ্যম লিংকডইনে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। একই সঙ্গে বাংলাদেশের মিশন শেষ করে আমেরিকায় ফিরে যাওয়ার কথাও জানান পিটার হাস।

তিনি বলেন, ‘এভাবে বাংলাদেশ মিশন শেষ করতে হবে ভাবিনি। আমি আমেরিকায় ফিরে যাচ্ছি। দূতাবাসের সকল কর্মী, আমার সহকর্মী, পরিবার, বন্ধু ও বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা। বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।’

এই পোস্টের সঙ্গে মার্কিন দূতাবাস, ঢাকার একটি ফেসবুক পোস্ট যুক্ত করে দেন হাস। পোস্টটি বাংলাদেশে মার্কিন দূতাবাস কর্মীদের নিরাপত্তা সম্পর্কিত। দেশের বর্তমান পরিস্থিতিতে কর্মীদের নিরাপদে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ২০২২ সালের ১ মার্চ বাংলাদেশে এসেছিলেন পিটার হাস। রবার্ট মিলারের স্থলাভিষিক্ত হন তিনি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading