র‌্যাবের অভিযানে সারা দেশে গ্রেপ্তার ২৬৬

র‌্যাবের অভিযানে সারা দেশে গ্রেপ্তার ২৬৬

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪, আপডেট ১২:৩০

কোটা সংস্কার আন্দোলনের নামে ঢাকাসহ সারা দেশে সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত মোট ২৬৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (২৬ জুলাই) সকালে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, সহিংসতা-নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি নাশকতার অভিযোগে ঢাকায় ৬৩ জন ও ঢাকার বাইরে ২০৩ জনসহ সারা দেশে মোট ২৬৬ জন গ্রেপ্তার করেছে র‍্যাব। তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading