বিশ্বে জ্বালানি তেলের দাম পতনের নেপথ্যে কী?

বিশ্বে জ্বালানি তেলের দাম পতনের নেপথ্যে কী?

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪, আপডেট ১৮:০০

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম শুক্রবার (২৬ জুলাই) সকালে সামান্য বাড়লেও টানা তিন সপ্তাহ পতনের পথেই ছিল। এর অন্যতম কারণ হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় আমদানিকারক দেশ চীনে জ্বালানির চাহিদা কমে যাওয়া। সেইসঙ্গে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি চুক্তি এবং মধ্যপ্রাচ্যে সংঘাত নিরসনের সম্ভাবনা বেড়ে যাওয়া। খবর রয়টার্সের।

এদিন আগামী সেপ্টেম্বরের জন্য ব্যারেলপ্রতি ক্রুড তেলের দাম ১২ সেন্ট (শূন্য দশমিক ২ শতাংশ) বেড়ে ৮২ দশমিক ৪৯ ডলার হয়েছে। তাছাড়া ওয়েস্ট টেক্সাস ইন্টার মিডিয়েট ক্রুডের দাম ১৩ সেন্ট (শূন্য দশমিক ২ শতাংশ) বেড়ে ৭৮ দশমিক ৪১ ডলার হয়েছে।

বৃহস্পতি ও শুক্রবার তেলের দাম সামান্য বাড়ার কারণ হলো দ্বিতীয় প্রান্তিকে মার্কিন অর্থনীতি প্রত্যাশার চেয়ে ভালো অবস্থানে থাকা। যদিও গত তিন সপ্তাহে উভয় বেঞ্চমার্কের দাম কমেছে ৫ শতাংশ। এই সপ্তাহে ব্রেন্ট সামান্য কম দামে বিক্রি হচ্ছে। এক্ষেত্রে ওয়েস্ট টেক্সাস ইন্টার মিডিয়েটের দাম কমেছে দুই শতাংশের বেশি।

পরিসংখ্যান অনুযায়ী, চীনে জুন মাসে চাহিদা কমেছে ৮ দশমিক ১ শতাংশ, যা দৈনিক হিসাবে ১৩ দশমিক ৬৬ মিলিয়ন ব্যারেল। বিশ্লেকরা জানিয়েছেন, পেট্রোল ও ডিজেলের কারণেই মূলত চীনে চাহিদা কমেছে। কারণ দেশটিতে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বেড়েছে।

তাছাড়া গাজাযুদ্ধ শেষ হওয়ারও একটা আশা জেগেছে। এজন্য আমেরিকায় জোর আলোচনা চলছে। যুদ্ধবিরতি চুক্তির ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। এতে করে জ্বালানির উত্তোলন বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading