আবু সাঈদের পরিবারকে অর্থ সহায়তা দিল বেরোবি

আবু সাঈদের পরিবারকে অর্থ সহায়তা দিল বেরোবি

উত্তরদক্ষিণ । শনিবার, ২৭ জুলাই, ২০২৪, আপডেট ০১:৪৫

কোটা সংস্কার আন্দোলনে নিহত ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন। শুক্রবার (২৬ জুলাই) সকালে রংপুরের পীরগঞ্জের গিয়ে তাঁর মা–বাবার হাতে সাড়ে সাত লাখ টাকার একটি চেক তুলে দেয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রক্টর শরিফুল ইসলাম। তিনি বলেন, ‘উপাচার্যের (ভিসি) নির্দেশে সাঈদের মা–বাবার সঙ্গে সব সময় যোগাযোগ রাখছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভিসি স্যার নিজেও সাঈদের পরিবারের খোঁজ রাখছেন, পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। এরই অংশ হিসেবে আজ (শুক্রবার) সাড়ে সাত লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ সহযোগিতার ধারা অব্যাহত থাকবে।’

প্রক্টরের পাশপাশি সেখানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তুহিন ওয়াদুদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মণ্ডল, কর্মকর্তা অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজুল ইসলাম প্রমুখ।

১৬ জুলাই রংপুরে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১২তম ব্যাচের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। তাঁর পরিবারের পাশে থাকবে বিশ্ববিদ্যালয় প্রশাসন—এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাসিবুর রশীদ।

ইউডি/এসআই

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading