বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

উত্তরদক্ষিণ । শনিবার, ২৭ জুলাই, ২০২৪, আপডেট ১১:০০

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শনিবার (২৭ জুলাই)। এদিন গৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের সিঁড়ি বেয়ে সংগঠনটি ৩১ বছরে পদার্পণ করবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে ১৯৯৪ সালের ২৭ জুলাই ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আওয়ামী লীগের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহা উদ্দিন নাছিম। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি আন্দোলন, সংগ্রাম ও দুর্যোগ মোকাবিলায় সব সময় মাঠে ছিল।

স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে শনিবার সকাল ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়সহ জেলা, মহানগর, উপজেলা, ওয়ার্ডসহ সব শাখা কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু সংগঠনের এই দীর্ঘ পথচলায় সকল স্তরের নেতাকর্মীসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

তারা বলেছেন, বিএনপি-জামায়াতের গত কয়েকদিনের নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে অংশ নেওয়া সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা।

স্বেচ্ছাসেবক লীগ নেতা বাকের মোল্লা ও সুমন হোসেনসহ নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে আহত নেতাকর্মীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন সংগঠনটির শীর্ষ নেতারা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading