পুলিশে বড় রদবদল

পুলিশে বড় রদবদল

উত্তরদক্ষিণ । রবিবার, ২৮ জুলাই, ২০২৪, আপডেট ১৯:১০

রাষ্ট্রপতির আদেশক্রমে বাংলাদেশ পুলিশের ৪৮ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

রবিবার (২৮ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক চারটি প্রজ্ঞাপনে এসব বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ।

প্রজ্ঞাপনগুলো থেকে জানা গেছে, দুজন অতিরিক্ত আইজিপি, পাঁচজন অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার ৪৮ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে একটি প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি পদের দুজনকে বদলি করা হয়েছে। আরেকটি প্রজ্ঞাপনে বদলি করা হয়েছে পাঁচ অতিরিক্ত ডিআইজিকে। এ ছাড়া পুলিশ সুপার পদমর্যাদার ৩২ জনকে একটি প্রজ্ঞাপনে এবং আরেকটিতে ১৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

এগুলোতে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading