ডিবি অফিসে মারজুক রাসেল

ডিবি অফিসে মারজুক রাসেল

উত্তরদক্ষিণ । রবিবার, ২৮ জুলাই, ২০২৪, আপডেট ১৯:০০

সম্প্রতি সময়ে কোটা সংস্কার আন্দোলনসহ বিভিন্ন ইস্যুতে দেশের জনপ্রিয় অভিনেতা মারজুক রাসেলের নামে একটি ফেসবুক পেজ থেকে বিভিন্ন স্ট্যাটাস, পোস্ট শেয়ার করা হচ্ছে। যেখানে সরকার বিরোধী উস্কানিমূলক কথাবার্তা বলা হচ্ছে, সাধারণ মানুষের মাঝেও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

বিষয়টি নিয়ে বেশ বিব্রতকর অবস্থায় পড়েছেন অভিনেতা মারজুক রাসেল। কারণ পেজটি তার নামে তৈরি করা হলেও, এই পেজের নিয়ন্ত্রণে তিনি নেই। অন্য কোনো ব্যক্তি অভিনেতার নাম ও ছবি ব্যবহার করে পেজটি পরিচালনা করছেন।

যে কারণে রবিবার রাজধানীর ডিবি কার্যালয়ে অভিযোগ জানাতে হাজির হয়েছেন মারজুক রাসেল। সেখানে ডিবি প্রধান হারুন অর রশিদের সঙ্গে দেখা করবেন তিনি।

ডিবি কার্যালয়ে হাজির হয়ে গণমাধ্যমকে এই অভিনেতা বলেন, আমার নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া পেজ থেকে দীর্ঘদিন ধরে উস্কানীমূলক পোস্ট দেওয়া হচ্ছে। যেটার সঙ্গে আমার কোনো সম্পর্ক ও সম্পৃক্ততা নেই। বিষয়টি নিয়ে আমি বিব্রত হচ্ছি। যারা আমাকে চেনেন, বিশেষ করে আমার লেখালেখি, অভিনয়, জীবন-যাপন সম্পর্কে ধারণা রাখেন, তারা জানেন- এগুলো ফেক পেজ।’

মারজুক রাসেল বলেন, ‘আজ হারুন স্যারের সঙ্গে দেখা করতে এসেছি। যারা আমার নামে এই ফেক পেজগুলো চালাচ্ছে, তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। কারণ এই পেজগুলোর কারণে আমি আমার দর্শক, ভক্তদের কাছে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছি।’

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading