সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ

সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০২ আগস্ট, ২০২৪, আপডেট ১৫:১০

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণমিছিল শেষে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

শুক্রবার (২ আগস্ট) দুপুর ২টা ৪০ মিনিটে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

র্থীরা বলছেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ জানাতে তারা রাস্তায় নেমেছেন। সারাদেশের শিক্ষার্থীদের ওপরে আইনশৃঙ্খলা বাহিনীর গুলি ও হত্যার প্রতিবাদে তারা রাস্তায় নেমেছেন।

এসময় শিক্ষার্থীরা, জ্বালো জ্বালো আগুন জ্বালো, স্বৈরাচারের গদিতে আগুন জ্বালো একসাথে, দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এদিকে, সায়েন্সল্যাব মোড়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশেই অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading