বাংলাদেশে সহিংসতা বন্ধের আহ্বান জাতিসংঘ মানবাধিকার কমিশনারের
উত্তরদক্ষিণ । সোমবার, ০৫ আগস্ট, ২০২৪, আপডেট ১৪:২২
বাংলাদেশে চলমান সহিংসতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ঘোষিত কর্মসূচি ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির মধ্যে এই আহ্বান জানিয়েছেন তিনি।
এছাড়া সিরাজগঞ্জে সহিংসতায় নিহত ১৩ পুলিশ সদস্যসহ রবিবারের প্রাণহানির ঘটনায় দুঃখও প্রকাশ করেছেন তিনি। তিনি বলেছেন, বাংলাদেশে মর্মান্তিক সহিংসতা বন্ধ করতে হবে।
ইউডি/এজেএস

