দেশ ছেড়েছেন শেখ হাসিনা

দেশ ছেড়েছেন শেখ হাসিনা

উত্তরদক্ষিণ । সোমবার, ০৫ আগস্ট, ২০২৪, আপডেট ১৫:৩০

প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সোমবার (০৫ আগস্ট) ‘লংমার্চ টু ঢাকা’ সফল করতে রাজধানীর রাস্তায় নেমে এসেছে লাখো মানুষ। অনেকে হাতে পতাকাসহ স্লোগান দিচ্ছেন।

ইতোমধ্যে গণভবনে ঢুকে পড়েছে হাজার হাজার মানুষ। তাদের গণভবনের মাঠে হাত উঁচু করে উল্লাস করতে দেখা গেছে।

ইউডি/এজেএস

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading