অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা সেনাপ্রধানের

অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা সেনাপ্রধানের

উত্তরদক্ষিণ । সোমবার, ০৫ আগস্ট, ২০২৪, আপডেট ১৭:২৮

অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (০৫ আগস্ট) সেনাপ্রধান বলেন, পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা।

সেনাবাহিনীর প্রধান বলেন, এখন রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। একটি অন্তবর্তী সরকার গঠন করা হবে। সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন। আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি।

জনগণের উদ্দেশে সেনাপ্রধান বলেন, দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখেন। আপনারা আমার ওপর আস্থা রাখেন, একসাথে কাজ করি। দয়া করে সাহায্য করেন। মারামারি সংঘাত করে আর কিছু পাব না। সংঘাত থেকে বিরত হোন। সবাই মিলে সুন্দর দেশ গড়েছি।

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আমরা এখন বঙ্গবভনে যাব। সেখানে অন্তবর্তী সরকার গঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে। তিনি ছাত্রদের শান্ত হওয়ার পরামর্শ দেন।

ইউডি/এজেএস

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading