মেয়র তাপসের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ

মেয়র তাপসের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৬ আগস্ট, ২০২৪, আপডেট ০৩:৫৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ফজলে নুর তাপসের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সোমবার (৫ আগস্ট) রাতে তার বনানীর বাসায় এ হামলার ঘটনা ঘটে।

এ সময় তাপসের বাড়ির নিচের কয়েকটি গাড়িতেও আগুন দেওয়া হয়।

এর আগে সোমবার দুপুরে শেখ হাসিনার দেশত্যাগের পর গণভবন দখল করে নেয় ছাত্রজনতা। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ও দখল করে নেয় তারা।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে যান। যাওয়ার আগে শেখ হাসিনা একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।

ইন্ডিয়া টুডে জানায়, নয়াদিল্লির গাজিয়াবাদে সেনাবাহিনীর হিন্ডন এয়ারবাসে স্থানীয় সময় বিকেল ৫টা ৩৬ মিনিটে অবতরণ করেন শেখ হাসিনা। সেখান থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading