ব্রাজিলকে কাঁদিয়ে ফুটবলে সোনা জিতল আমেরিকা

ব্রাজিলকে কাঁদিয়ে ফুটবলে সোনা জিতল আমেরিকা

উত্তরদক্ষিণ। শনিবার, ১০ আগস্ট, ২০২৪, আপডেট ০০:২০

১৬ বছর পর অলিম্পিক ফুটবলের ফাইনালে উঠেছিল ব্রাজিল। প্রতিপক্ষ মেয়েদের ফুটবলে সর্বোচ্চ সোনাজয়ী আমেরিকা। এই ফাইনাল ব্রাজিলের মেয়েদের জন্য শুধু ইতিহাস গড়ারই ছিল না, ছিল প্রতিশোধেরও। কিন্তু ফের ব্যর্থ ব্রাজিল। আমেরিকার কাছে হেরে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাদের। অন্যদিকে মেয়েদের অলিম্পিক ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখল আমেরিকা।

শনিবার (১০ আগস্ট) অলিম্পিকে মেয়েদের ফুটবলের ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে সোনা জিতেছে আমেরিকা। আমেরিকার পক্ষে ম্যালোরি সোয়ানসন জয়সূচক গোলটি করেন। ফাইনাল হেরে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে ব্রাজিলকে। সেই সঙ্গে অপ্রাপ্তি নিয়েই ক্যারিয়ার শেষ করছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি মার্তা।

এবারের আসরের গ্রুপ পর্বে জাপান ও স্পেনের কাছে হেরে গ্রুপের তৃতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছিল ব্রাজিল। তবে নকআউট পর্বে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেয় তারা। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ও সেমিফাইনালে স্পেনকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় তারা। কিন্তু আমেরিকার সঙ্গে আর পেরে উঠল না তারা।

ব্রাজিলকে হারিয়ে দীর্ঘ ১২ বছর পর সোনা পুনরুদ্ধার করল আমেরিকা। এটি অলিম্পিকে মেয়েদের ফুটবলে তাদের পঞ্চম সোনা। অন্যদিকে তিনবার ফাইনালে উঠে তিনবারই রুপা জিতে সন্তুষ্ট থাকতে হয়েছে ব্রাজিলকে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading