দ্রুত গভর্নর-বিএসইসি চেয়ারম্যান নিয়োগ: অর্থ উপদেষ্টা

দ্রুত গভর্নর-বিএসইসি চেয়ারম্যান নিয়োগ: অর্থ উপদেষ্টা

উত্তরদক্ষিণ। শনিবার, ১১ আগস্ট, ২০২৪, আপডেট ২:৪০

দ্রুত বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর চেয়ারম্যান নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

রোববার (১১ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

গভর্নর নিয়োগের কোনো সিদ্ধান্ত নিয়েছেন কি না? সাংবাদিকরা এমন প্রশ্ন করলে উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, গভর্নর নিয়োগে আমরা ওপেনলি বলবো না। ইমিডিয়েটলি সিদ্ধান্ত নেবো। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রেও ইমিডিয়েট পদক্ষেপ নেওয়া হবে।

ইসলামী ব্যাংক দখল নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি বলছি কেউ আইনের বাইরে থাকবে না। যদি কেউ করে থাকে ইমিডিয়েটলি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো, যেই হোক।

তিনি বলেন, আমি তো এককালে ম্যাজিস্ট্রেট ছিলাম। ধরপাকড় তো কম করিনি আমরা। যে করেছে তাকে ধরবো। তারপরও কে করেছে না করেছে, নো বডি ইজ অ্যালাউড।

কিন্তু ঘটনা তো ঘটেছে। সাংবাদিকরা এমন প্রশ্ন করলে তিনি বলেন, নিশ্চয়ই জানে কারা ঘটিয়েছে, দেখেছে। আমি বিষয়টা নিয়ে আলাপ করবো, দরকার হলে আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে যাবো।

এটিএম বুথে টাকা পাওয়া যাচ্ছে না। সাংবাদিকরা এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, টাকা নেই বিষয়টি কিন্তু তা না। এটা করা হয়েছে রিসেন্টলি সিচুয়েশনটা খুবই ইয়ে ছিল, টাকা নিয়ে চলে যাবে। এটিএম বুথে তো ঝামেলা নেই।

কর্মকর্তাদের উদ্দেশ্যে কী বার্তা দিলেন? সাংবাদিকরা এমন প্রশ্ন করলে তিনি বলেন, কর্মকর্তাদের বলেছি আপনারা নিষ্ঠার সঙ্গে মানুষের জন্য ইতিবাচক কাজ করবেন। কোনো কিছু ফেলে রাখবেন না, বাস্তবায়ন করবেন। আর স্বচ্ছতা জবাবদিহিতা রাখতে হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading