সারাদেশে ৫৯৯ থানার কার্যক্রম চালু

সারাদেশে ৫৯৯ থানার কার্যক্রম চালু

উত্তরদক্ষিণ। শনিবার, ১১ আগস্ট, ২০২৪, আপডেট ৫:০০

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এ অবস্থায় দেশের সব থানার কার্যক্রম বন্ধ হয়ে যায়।

তবে এরই মধ্যে আবারও বিভিন্ন থানার কার্যক্রম শুরু হয়েছে। সারাদেশে এখন পর্যন্ত ৫৯৯টি থানার কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১১ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দফতর।

পুলিশ সদর দফতর জানায়, সারা দেশে ৬৩৯টি থানার মধ্যে ৫৯৯টি থানার কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া ১১০টি মেট্রোপলিটন থানার মধ্যে ৯৭টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫০২টি থানার কার্যক্রম শুরু হয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading