আজ থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু

আজ থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু

উত্তরদক্ষিণ। সোমবার, ১২ আগস্ট, ২০২৪, আপডেট ১২: ৫০

প্রায় এক মাস পর সারা দেশে চালু হচ্ছে আন্তঃনগর ট্রেন।

আজ সোমবার (১২ আগস্ট) বিকেল ৫টা থেকেই টিকিট কিনতে পারবেন যাত্রীরা। আর ট্রেন চলবে বৃহস্পতিবার (১৫ আগস্ট) থেকে।

রবিবার এই তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁন।

ওই বার্তায় জানানো হয়, সোমবার (১২ আগস্ট) থেকে মালবাহী ট্রেন, মঙ্গলবার (১৩ আগস্ট) থেকে মেইল, এক্সপ্রেস, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হবে। এছাড়া বৃহস্পতিবার থেকে পর্যায়ক্রমে চালু হবে আন্তঃনগর ট্রেন। সোমবার বিকেল ৫টা থেকে কাউন্টার ও অনলাইনে বিক্রি শুরু হবে আন্তঃনগর ট্রেনের টিকিট।

তবে জামালপুর এক্সপ্রেস ও পারাবত এক্সপ্রেস ট্রেন দুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে বলেও জানানো হয়।

কোটা সংস্কার আন্দোলনের মাঝে গত ১৮ জুলাই থেকে বিভিন্ন জায়গায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। তবে দেশে কারফিউ জারির পর ১৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ ছিল ট্রেন। প্রায় ১৩ দিন বন্ধ থাকার পর স্বল্প দূরত্বের ট্রেনগুলোর চলাচল শুরু করেছিল ১ আগস্ট। পরে সেটাও বন্ধ রাখা হয়।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading