জীবনের সবকিছু আপনাকে নতুন শিক্ষা দেবে: পূজা চেরি

জীবনের সবকিছু আপনাকে নতুন শিক্ষা দেবে: পূজা চেরি

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, আপডেট ০৭:০০

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ মনের ভাবনাও। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতায় চিত্রনায়িকা পূজা চেরির মনের কথা।

মাঝখানে বেশ কিছুদিন ফেসবুকে সক্রিয় ছিলেন না চিত্রনায়িকা পূজা চেরি। নতুন কাজের খবরেও ছিলেন না। তবে এটুকু জানিয়েছিলেন, সবকিছু স্বাভাবিক হলে তবেই নতুন ছবির খবর দেবেন। নতুন কোনো কাজের খবর না দিলেও রবিবার ফেসবুকে একগুচ্ছ স্থিরচিত্র পোস্ট করেছেন পূজা চেরি।

নতুন এসব স্থিরচিত্রের ক্যাপশনে জুড়ে দিয়েছেন নিজের পছন্দের উক্তিও, ‘জীবনের সবকিছু আপনাকে নতুন শিক্ষা দেবে, আপনার শুধু শেখার আগ্রহ থাকতে হবে।’

চিত্রনায়িকা পূজা আরেকটি পোস্টে এই স্থিরচিত্র প্রকাশ করে লিখেছেন, ‘সাহসী হোন, নিজের সত্যিকারের সত্তা প্রকাশে যথেষ্ট সাহসী হোন।’

মাত্র ছয় বছরের অভিনয়জীবনে পূজা চেরি অভিনীত ডজনখানেক চলচ্চিত্র মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় আছে আরও একাধিক চলচ্চিত্র। গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘আগন্তুক’ ছবিতে অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন পূজা চেরি।

বিনোদন অঙ্গনে শিশুশিল্পী হিসেবে কাজ শুরু হয় পূজা চেরির। নাচে পারদর্শী পূজা ছোটবেলায় বিজ্ঞাপনচিত্র ও চলচ্চিত্রে সমানতালে শিশুশিল্পী হিসেবে কাজ করেন। ছয় বছর আগে নায়িকা হিসেবে তাঁর সিনেমায় যাত্রা শুরু। প্রথম ছবি ‘নূরজাহান’-এ নায়ক ছিলেন কলকাতার আদৃত।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading