মোবাইল ডাটার খরচ কমানোর উপায়

মোবাইল ডাটার খরচ কমানোর উপায়

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, আপডেট ১০:৩৫

মোবাইল ফোনে দ্রুত ডাটা ফুরিয়ে যাওয়ার অভিযোগ অনেকেই করেন। এক জিবি ডাটা এক দিনও থাকছে না। আর যদি ইন্টারনেটে দিনভর বিভিন্ন বিষয় খোঁজাখুঁজি করতে থাকেন অথবা গেম খেলার অভ্যাস থাকে, তা হলে তো আর কথাই নেই। ডাটা শেষ হয়ে যাবে নিমেষে।

এসব কারণে অনেকেই টেলিকম কোম্পানিগুলোর পের দোষারোপ করে থাকে। কিন্তু মনে রাখবেন, ডাটা দ্রুত শেষ হওয়ার জন্য আপনার ছোট ছোট কিছু ভুলই দায়ী। সেই ভুলগুলো সম্পর্কে জেনে নিন-

মোবাইলের অটো আপডেট অপশন বন্ধ করুন। অনেকেই এটি অন করে রাখেন। আর বিভিন্ন অ্যাপ আপডেট হতে থাকে নিজে থেকেই। তার জন্য খরচ হয় ফোনের ডাটা। তাই যখন ওয়াই-ফাই সংযুক্ত করতে পারবেন, তখনই আপডেট অপশনটি চালু করে ফোন আপডেট করে নিন।

অটো আপডেট বন্ধ করার জন্য সেটিংয়ে গিয়ে ‘নেটওয়ার্ক প্রেফারেন্স’ ক্লিক করুন। সেখানে ‘অ্যাপ ডাউনলোড’, ‘অটো-আপডেট অ্যাপ’, ‘অটো-প্লে ভিডিও’-র জন্য মোবাইল ডাটা বন্ধ করে ওয়াই-ফাই অন করে রাখুন।

কোন অ্যাপে কত ডাটা খরচ হচ্ছে, তা প্রথমে জানতে হবে। সে জন্য ফোনের সেটিংসে গিয়ে দেখুন কোন অ্যাপ ব্যবহার করলে ডাটা সবচেয়ে বেশি খরচ হচ্ছে। সেই অ্যাপের ব্যবহার কমাতে পারেন। আবার অনেক অপ্রয়োজনীয় অ্যাপ আমাদের মোবাইলে খোলা থাকে, যার থেকেও প্রচুর ডাটা খরচ হয়ে যায়। সেই অ্যাপসগুলো বন্ধ করে রাখুন অথবা ফোন থেকে সরিয়ে দিন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading