পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনের বিষয়ে দশ সদস্যের কমিটি

পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনের বিষয়ে দশ সদস্যের কমিটি

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, আপডেট ১৫:৩০

বাংলাদেশ পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনের বিষয়ে দশ সদস্যের একটি কমিটি গঠন করেছে সদর দপ্তর। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সোমবার (১৩ আগস্ট) এই কমিটি গঠন করা হয় বলে মঙ্গলবার (১৩ আগস্ট) নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের জনসংযোগ বিভাগের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা কামরুল আহসান।

তিনি বলেন, ইউনিফর্ম ও লোগো পরিবর্তনে উদ্যোগের অংশ হিসেবে একটি কমিটি গঠন করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) মোহাম্মদ আতাউল কিবরিয়াকে সভাপতি করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- অতিরিক্ত ডিআইজি (ডেভেলপমেন্ট রেভিনিউ) ড. শোয়েব রিয়াজ আলম, অতিরিক্ত ডিআইজি (ওঅ্যান্ডএম) ফারুক আহমেদ, অতিরিক্ত ডিআইজি (এপিবিএন) মোহাম্মদ শিহাব কায়সার, পুলিশ সুপার (এপিবিএন) আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (লজিস্টিক) মো. নুরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (নৌ পুলিশ) জুয়েল রানা, পুলিশ পরিদর্শক (সিআইডি) মো. জাহিদুল ইসলাম, উপ-পরিদর্শক (এসআই) মো. সান্টুর রহমান ও কনস্টেবল বরকত উল্লাহ।

এই কমিটি কাপড়ের মান, ডিজাইন তথা যেকোনো টেকনিক্যাল বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন সদস্যদের কমিটিতে কো-অন্ট করতে পারবেন বলেও নির্দেশনায় জানানো হয়েছে হয়েছে।

প্রবল গণবিক্ষোভের মধ্যে শেখ হাসিনার পদত্যাগের দিন থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হামলা-আক্রমণ ও হত্যার শিকার হন পুলিশ সদস্যরা। এরপর থেকে নিরাপত্তাহীনতার মধ্যে ভয় ও আতঙ্কে কাজে ফেরেননি তারা। পরে কেউ কেউ থানায় ফিরলেও তারা সাদা পোশাকে ছিলেন। বিভিন্ন বিষয়ে ক্ষোভও প্রকাশ করে ১১ দফা দাবি দেন তারা।

এর প্রেক্ষিতে গত রোববার বিকেলে সচিবালয়ে কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন।

বিকেল ৪টা থেকে প্রায় দুই ঘণ্টার এ বৈঠকে স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, আইজিপি মো. ময়নুল ইসলামসহ আইজিপির গঠিত তদন্ত কমিটির সদস্য এবং আন্দোলনকারীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে পুলিশের দাবি-দাওয়া মেনে নেওয়ার আশ্বাসে সোমবার থেকে কাজে যোগ দিতে রাজি হন পুলিশ সদস্যরা। এর পরিপ্রেক্ষিতে পোশাক ও লোগো পরিবর্তনে কমিটি গঠন করল পুলিশ সদরদপ্তর।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading