ডিএমপির ১৮ ওসিকে একযোগে ঢাকার বাইরে বদলি
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, আপডেট ২১: ১০
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১৮ জন পরিদর্শককে একযোগে খাগড়াছড়িসহ বিভিন্ন জেলায় প্রশিক্ষণসংক্রান্ত দায়িত্ব দিয়ে বদলি করা হয়েছে, যাদের সবাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বদলি করা ডিএমপির ওসিদের মধ্যে খাগড়াছড়িতেই পাঠানো হয়েছে পাঁচজনকে।
সোমবার (১২ আগস্ট) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে এসব বদলির তথ্য দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি করা ১৮ ওসিকে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ট্রেনিং সেন্টার ও এপিবিএন-এ দেওয়া হয়েছে। সেখানে তাদের বেশিরভাগের কাজ হবে প্রশিক্ষণসংক্রান্ত বিষয়ে।
পুলিশ সদর দপ্তরের জনসংযোগ বিভাগের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা কামরুল আহসান মঙ্গলবার বদলির বিষয়ে তথ্য দিয়েছেন।
ইউডি/এবি

